গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া, ভাইরাল ভিডিওর দুই যুবক গ্রেফতার


admin প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১২:১৭ /
গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া, ভাইরাল ভিডিওর দুই যুবক গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওর দুই যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রণকেলী উত্তর এলাকার নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫) এবং মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার ১৫ জুন বিকেল সাড়ে ৪টার দিকে রণকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে রাসেল আহমদ ও নাইম আহমদকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত নাইম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কার্যক্রম শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পুলিশ বলছে, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।