আর রাহমান এডুকেশন ট্রাস্টের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন


admin প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১৬:৪৪ /
আর রাহমান এডুকেশন ট্রাস্টের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন

আর রাহমান এডুকেশন ট্রাস্টের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: আর রাহমান এডুকেশন ট্রাস্টের অন্যতম শুভাকাঙ্ক্ষী জাকারিয়া আলী-জোন্স, লায়লা আলী-জোন্স এবং তাঁদের পরিবারের সকল সদস্যের সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় রবিবার (৭ জুন ২০২৬) তা’লীমুল কুরআন ওয়াস্‌সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার ছাত্র মাহমুজ হাসানের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর রাহমান এডুকেশন ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী ও আল-আনসার ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি হাফিজ জামিল আহমদ সাদিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-আনসার ফাউন্ডেশনের সভাপতি ও আর রাহমান এডুকেশন ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী ইমতিয়াজ হোসেন মাহিন, হাফিজ জামিল আহমদ সাদিক এবং তা’লীমুল কুরআন ওয়াস্‌সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সাফওয়ান আহমদ।
বক্তারা তাঁদের বক্তব্যে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাওলানা ইমাম নুরুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘ নেক হায়াত, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তা’লীমুল কুরআন ওয়াস্‌সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ ক্বারী রেজওয়ান আহমদ, হাফিজ মুজ্জামিল হোসেন, হাফিজ সাইফুল্লাহ খান, হাফিজ ফারহান আহমদ, হাফিজ নাজমুল ইসলাম, হাফিজ মারুফ আহমদসহ অন্যান্য ওলামায়ে কেরাম ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে মুফতি সাফওয়ান আহমদের আবেগঘন মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে। দোয়ায় ট্রাস্টের সকল শুভাকাঙ্ক্ষী, দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহ এবং মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।