

সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ৫ জুন (শুক্রবার) রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের (বর্তমানে শাহজালাল উপশহরের বাসিন্দা) আব্দুস শুক্কুর (৭৯) এবং সিলেটের শাহপরাণ থানার সুলতানপুর গ্রামের (বর্তমানে খাস্তবীর এলাকার বাসিন্দা) মোঃ খায়রুল ইসলাম প্রকাশ বাবলা (৩৫)।
ঘটনার পর বিষয়টি গোপন রাখার জন্য ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি দেয় অভিযুক্তরা। পরবর্তীতে কিশোরটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি প্রকাশ করে।
এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আজ ৬ জুন এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩)। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫ অধ্যাদেশ)-এর ৯(৩) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :