

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছাত্র জমিয়ত ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখা-র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বাদ মাগরিব ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখা সভাপতি নাজিম উদ্দীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিয রুম্মান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন শাখার সহ-সভাপতি নুরুজ্জামান লস্কর।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আতিকুল ইসলাম সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি আবু সালেহ উসমান ও সাংগঠনিক সম্পাদক হাফিজ খুবাইব বিন জামিল।
উপস্থিত ছিলেন মেহরাব হোসেন লাহিম, সামি আহমদ, আরাফাত রামিম , আসাদ আহমদ, সারওয়ার আহমদ, আজমল আহমদ, আশরাফ আহমদ, সামছুল ইসলাম, সানি আহমদ, মাসুদ আহমদ, আরাফাত আহমদ, মাহমুদ, হাঃ হাসান সহ প্রমুখ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :