গোলাপগঞ্জের নিখোঁজ আবু বক্কর চন্ডিপুলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার


admin প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ২০:১১ /
গোলাপগঞ্জের নিখোঁজ আবু বক্কর চন্ডিপুলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

গোলাপগঞ্জের নিখোঁজ যুবক আবু বক্করকে সিলেট নগরীর চন্ডিপুল এলাকা থেকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন আবু বক্কর। তাঁর খোঁজে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে আসছিলেন। পরে শনিবার রাতে সিলেটের চন্ডিপুল এলাকার স্থানীয় লোকজন হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে আবু বক্কর হিসেবে শনাক্ত করেন।

উদ্ধারের সময় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন বলে জানা গেছে। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে এবং কারা তাকে এভাবে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।