

সিনেমার মতো নাটকীয় অভিযান: শিশুকে জিম্মি করেও শেষ রক্ষা হয়নি র্যাব হত্যাায় অভিযোক্ত ছিনতাইকারী বাপ্পির
ডেস্ক রিপোর্ট : রাজধানীতে র্যাব সদস্য হত্যা মামলার অভিযুক্ত এক ছিনতাইকারীকে নাটকীয় অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে আটকের পুরো ঘটনাটি ছিল যেন সিনেমার দৃশ্যের মতো টানটান উত্তেজনায় ভরা।
পুলিশ জানায়, র্যাব সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আসাদুল আলম বাপ্পি (২২) পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় সে নগরীর তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে পড়ে। এ সময় আত্মরক্ষার জন্য বাসার এক শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিকভাবে চারপাশ ঘিরে ফেলে এবং ধৈর্যের সঙ্গে অভিযান চালায়। একপর্যায়ে কৌশলে অভিযুক্তের হাত থেকে চাকু ফেলে দিতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম আসাদুল আলম বাপ্পি। তিনি নগরীর কোতোয়ালী থানার কাজীরবাজার এলাকার মোগলটুলার বাসিন্দা। তার বাবা আবুল হোসেন ও মা রুবি বেগম।
পুলিশ জানিয়েছে, র্যাব সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :