

গোলাপগঞ্জে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত মোহাম্মদ জুবায়ের আহমদ
গোলাপগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোহাম্মদ জুবায়ের আহমদ। তাঁর এ অর্জনে উপজেলার শিক্ষা অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় তদারকি, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে সবার আস্থা অর্জন করেছেন। শিক্ষা প্রশাসনে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সহকর্মী, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মোহাম্মদ জুবায়ের আহমদের নেতৃত্ব ও কর্মদক্ষতা প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করবেন।
এ অর্জনে তাঁকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। আগামীতেও তিনি শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য বয়ে আনবেন— এমন প্রত্যাশা সকলের।
আপনার মতামত লিখুন :