গোলাপগঞ্জে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (মহিলা) নির্বাচিত আদরী রাণী দাশ


admin প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ০৭:৫৫ /
গোলাপগঞ্জে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (মহিলা) নির্বাচিত আদরী রাণী দাশ

গোলাপগঞ্জে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (মহিলা) নির্বাচিত আদরী রাণী দাশ
গোলাপগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব আদরী রাণী দাশ।
শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, আন্তরিকতা এবং কাব স্কাউট কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। তাঁর এ সাফল্যে বিদ্যালয় পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
সহকর্মীরা জানান, আদরী রাণী দাশ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও কাব স্কাউট কার্যক্রমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এ অর্জন ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও অনুপ্রেরণা যোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে, তাঁর এ অর্জনে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।