বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা


admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১০:৩৪ /
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক :  সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
<span;>এক শোকবার্তায় তিনি বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন ত্যাগী ও আদর্শবাদী নেতা। সিলেট জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া সিলেট জজ কোর্টের পিপি হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
<span;>বিএনপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
<span;>এদিকে পৃথক শোকবার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীও অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, তাঁর মৃত্যুতে সিলেট জেলা বিএনপি একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।