এড.মুজিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার শোক


admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১২:১৪ /
এড.মুজিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার শোক

বিজ্ঞপ্তি:সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য, গোলাপগঞ্জের কৃতি সন্তান এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (১৫ মে) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সংগঠনের সভাপতি বদরুল আলম ও সাধারণ সম্পাদক মো: শাহ আলম বলেন, এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন সিলেট জেলা বারের একজন সিনিয়র আইনজীবী ও জনমানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব। তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক, শিক্ষামূলক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাংবাদিক সমাজের সঙ্গে তাঁর ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।

নেতৃবৃন্দ আরও বলেন, তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে গোলাপগঞ্জ তথা সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন