গোলাপগঞ্জের কৃতি সন্তান এড. মুজিবুর রহমান মুজিব আর নেই


admin প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ২২:৫০ /
গোলাপগঞ্জের কৃতি সন্তান এড. মুজিবুর রহমান মুজিব আর নেই

নিজস্ব প্রতিনিধি :
গোলাপগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, তিনি আনুমানিক রাত ৪টার দিকে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এড. মুজিবুর রহমান মুজিব দীর্ঘদিন ধরে আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ছিলেন এবং মানুষের কাছে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে প্রথম জানাজা আজ বাদ জুম্মা  সিলেট দরগাহ মসজিদে ও দ্বিতীয় জানাযা ৫:৫০ মিনিটের সময় বাদেপাশা ইউপির আলমপুরস্থ হাজী মুফাজ্জিল আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে ও দাফন করা হবে বলে।