ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন গোলাপগঞ্জের  মামুন 


admin প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১৭:৩৬ /
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন গোলাপগঞ্জের  মামুন 

সিলেটের  গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নেরসন্তান মামুন হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটি অনুমোদন করেন।

মামুন হোসেন  ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।