গোলাপগঞ্জে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল মাদক পাচার, আটক ১


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ১০:১৩ /
গোলাপগঞ্জে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল মাদক পাচার, আটক ১

আব্দুল্লাহ আল মাসুদ:

সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযানে ২৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) দুপুর আনুমানিক ১ টার সময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল এসআই মিলন কুমার মৈত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ মডেল থানার সামনে চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাস থেকে ২৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজিম উদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আসামি জকিগঞ্জ উপজেলার কেওয়ানি পাড়া গ্রামের মৃত আশিক আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রুজু হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।