

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক আবুল বশর মোহাম্মদ ছদরুল উলা চৌধুরী (বশর মিয়া)-এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর স্থানীয় কানিশাইল দিঘীরপার ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সমাজসেবক, বিভিন্ন পেশাজীবীসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় শোকাহত মানুষের ঢল নামে।
এর আগে বুধবার সন্ধ্যায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বশর মিয়া ঢাকাদক্ষিণ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আপনার মতামত লিখুন :