গোলাপগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদের ঈদ শুভেচ্ছা


admin প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ১৪:০৭ /
গোলাপগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের নাগরিকদের পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা আরও দৃঢ় করুক।”

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন মিলেমিশে উৎসব উদযাপন করি এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই—এই হোক আমাদের অঙ্গীকার।”
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।