

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গোলাপগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখা’র প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির এক মহৎ বার্তা বয়ে আনে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসা জাগ্রত করে।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত শিক্ষা নিহিত। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পরিশেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আপনার মতামত লিখুন :