

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ জিবি টেলিভিশনের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জিবি টেলিভিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: বদরুল আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বয়ে আনে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মহিমা উপলব্ধি করতে শেখায়।
তিনি আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। তাই সমাজের বিত্তবানদের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে মো:বদরুল আলম দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।
আপনার মতামত লিখুন :