গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিল এর ঈদ শুভেচ্ছা


admin প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ২১:৩৪ /
গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিল এর ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গোলাপগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।

এম আব্দুল জলিল দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন। তিনি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।