

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জিবি টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাদের আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মধ্যে সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
সৈয়দ নাদের আহমদ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।
আপনার মতামত লিখুন :