

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিম-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী।
সৌজন্য সাক্ষাৎকালে তারা ফুল দিয়ে জেলা প্রশাসককে অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। এ সময় তারা বলেন, নতুন জেলা প্রশাসকের দক্ষ নেতৃত্বে সিলেট জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।
এছাড়া, উভয়ের মধ্যে আন্তরিক পরিবেশে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :