গোলাপগঞ্জে রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৬:৩৬ /
গোলাপগঞ্জে রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জে রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও অন্যান্য অনিয়মের দায়ে মোট ৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন বাজারে পৃথক অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করে এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফয়সাল মাহমুদ ফুয়াদ, সহকারী কমিশনার (ভূমি), গোলাপগঞ্জ। তিনি জানান, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।