

আব্দুল্লাহ আল মাসুদ:
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের নির্বাচনে ভোটের অঙ্কে বড় ধাক্কা খেলেন তিন প্রার্থী। মোট ২ লাখ ৪৩ হাজার ৬৯৬ ভোটের এই আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৬২ ভোট। কিন্তু সেই নির্ধারিত সীমা অতিক্রম করতে না পারায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন— জাহিদুর রহমান (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ আবদুল নূর (জাতীয় পার্টি) এবং মো. ফখরুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী)।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, জাহিদুর রহমান পেয়েছেন ১,৩৮৬ ভোট, মোহাম্মদ আবদুল নূর পেয়েছেন ১,১৭০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম পেয়েছেন ২৩,৮৪৬ ভোট। তুলনামূলকভাবে বেশি ভোট পেলেও প্রয়োজনীয় ৩০ হাজার ৪৬২ ভোটের বাধা পেরোতে পারেননি ফখরুল ইসলামও।
নির্বাচনের এই ফলাফল সিলেট-৬ আসনের রাজনৈতিক বাস্তবতায় নতুন বার্তা দিয়েছে। ভোটের ব্যবধানে স্পষ্ট হয়েছে—প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে কেবল প্রচারণা নয়, প্রয়োজন শক্ত সংগঠন ও সুদৃঢ় পরিকল্পনা।
আপনার মতামত লিখুন :