নিজ কেন্দ্রে ভোট দিলেন সিলেট-৬ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান চৌধুরী


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:৫৯ /
নিজ কেন্দ্রে ভোট দিলেন সিলেট-৬ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান চৌধুরী

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে লক্ষিপাশা ইউনিয়নের কতোয়ালপুর কারিপাড়া সদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি, দীর্ঘদিন পর আমার ভোটটি দিতে পারছি।” তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কেন্দ্রের বাইরে উপস্থিত ছিলেন। কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল বলে জানা গেছে