মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী ফখরুল ইসলাম


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৫৮ /
মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আলেম-উলামা মনোনীত ও জনগণ সমর্থিত হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম আজ সকাল ৭টা ৩০ মিনিটে ভোট প্রদান করেন।

তিনি বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোট দেন।

 

নির্বাচন ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীর সমর্থকরা সকাল থেকেই কেন্দ্র এলাকায় অবস্থান নিচ্ছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় ভোটাররা।