

সিলেট অঞ্চলে মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এর মাত্রা ছিল ৪.০।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের কেন্দ্র ছিল সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে।
এ ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :