

আব্দুল্লাহ আল মাসুদ:
সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম (হেলিকপ্টার প্রতীক) এর নির্বাচনী প্রচারণা দিন দিন আরও গতিশীল হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২রা ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে হাজারো কর্মী ও সমর্থকের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাকে কেন্দ্র করে বিকেল থেকেই চারখাই বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হেলিকপ্টার প্রতীকের মিছিল নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে কর্মী ও সমর্থকরা চারখাই বাজারে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কর্মী–সমর্থকদের স্লোগানে চারখাই বাজারে সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।
পথসভায় বক্তারা বলেন, “হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তিনি মানুষের দুঃখ–কষ্ট বোঝেন, সাধারণ মানুষের পাশে থাকেন। আমরা চাই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর প্রকৃত প্রতিনিধি হিসেবে তিনি সংসদে যান।”
বক্তারা আরও বলেন, এলাকায় উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম অঙ্গীকারবদ্ধ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
পথসভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার মানুষ যোগ্য নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সময়োপযোগী প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত কর্মী ও সমর্থকরা ভোটারদের কাছে হেলিকপ্টার প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার আহ্বান জানান। পথসভা শেষে হেলিকপ্টার প্রতীকের পক্ষে সংক্ষিপ্ত প্রচারণা ও স্লোগানের মাধ্যমে চারখাই বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম চালানো হয়।
স্থানীয়রা জানান, চারখাই বাজারে এমন কর্মী–সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, হাফিজ মাওলানা ফখরুল ইসলামের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন দিন দিন বাড়ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সিলেট–৬ আসনে প্রচারণার উত্তাপ বাড়ছে।
আপনার মতামত লিখুন :