চুরি ও ছিনতাইয়ের ৭০ মোবাইল উদ্ধার, মালিকদের মুখে হাসি ফেরালেন এএসআই বেলাল


admin প্রকাশের সময় : জানুয়ারি ২৮, ২০২৬, ১৩:১২ /
চুরি ও ছিনতাইয়ের ৭০ মোবাইল উদ্ধার, মালিকদের মুখে হাসি ফেরালেন এএসআই বেলাল

নিজস্ব প্রতিনিধি:

গত এক বছরে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া মোট ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন গোলাপগঞ্জ থানার এএসআই বেলাল।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে চুরি হওয়া, ছিনতাই হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো আধুনিক প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন ও যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত গ্রাহকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করা হয়।

মোবাইল ফিরে পেয়ে গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। এক ভুক্তভোগী বলেন,মোবাইল হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। এএসআই বেলালের আন্তরিক প্রচেষ্টায় আবার মোবাইল ফিরে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

এ বিষয়ে এএসআই বেলাল বলেন,জনগণের আস্থা অর্জন করাই পুলিশের প্রধান লক্ষ্য। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারাটাই আমাদের সাফল্য।

সচেতন মহলের মতে, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা।