

বিয়ানীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের ২য় পিঠা উৎসব-২০২৬।
“পিঠা উৎসব বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ। পুরনো ঐতিহ্য লালন করলে হারিয়ে যাওয়া কৃষ্টি পুনরুদ্ধার সম্ভব। নতুন প্রজন্ম প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি তাদের ঐতিহ্যগত সংস্কৃতিকে লালন করতে আগ্রহী হবে।”
অনুষ্ঠানের উদ্বোধনকালে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম।
শনিবার বিয়ানীবাজার প্রেসক্লাবের সামনে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম।
উৎসব কমিটির আহবায়ক ইমাম হাসনাত সাজু ও সদস্য সচিব আব্দুল কাদির রাজু আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
সংগঠনের সভাপতি এম এ ওমরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হক দিলুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সদস্য সৈয়দ মুনজের হোসেন বাবু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সামিয়ান হাসান, সাদিক হোসেন এপলু, জসীম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, আলম শাওন, সরোয়ার খান, অরুণ বৈদ্য, অজয় বর্মন, মুশফাক আহমদ, আরিফ হোসেন বাবুল, সুয়েব আহমদ, সালেহ আহমদ, আবুল হাসান আহমদ, মুমিনুর রহমান রিপন, আবু ইনাম সানজু, বায়েজিদ মাহমুদ প্রমুখ।
পিঠা উৎসব পরিদর্শন করেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদব মারুফ আহমদ, মাইলস্টোনের পরিচালক সালেহ আহমদ শাহীন, ইউপি সদস্য সাদিকুর রহমান, ব্যবসায়ী তারেক আহমদ প্রমুখ।
উৎসবটি বাঙালির ঐতিহ্যবাহী পিঠা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সংমিশ্রণে দিনব্যাপী সফলভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :