গোলাপগঞ্জের সম্ভাবনাময় তরুণ সৈয়দ কামরান আহমদ


admin প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৬, ১৮:১৭ /
গোলাপগঞ্জের সম্ভাবনাময় তরুণ সৈয়দ কামরান আহমদ

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একজন সম্ভাবনাময় ও সমাজসেবামূলক তরুণ হিসেবে ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছেন সৈয়দ কামরান আহমদ। তিনি দীর্ঘদিন ধরে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সৈয়দ কামরান আহমদ গোলাপগঞ্জ ব্লাড ডোনার সংগঠন ও বন্ধন ব্লাড ডোনার সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম ও রক্ত সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এই মানবিক উদ্যোগ বহু মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সহায়ক হয়েছে।

এছাড়াও তিনি বিভিন্ন ইসলামীক আন্দোলন ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। দ্বীনি আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সংস্কার, নৈতিকতা ও মানবকল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য।

তার এই নিরলস প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতা গোলাপগঞ্জের তরুণ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভবিষ্যতেও তিনি মানবতা ও ন্যায়ের পক্ষে আরও কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।