

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ জায়েদ আহমদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর মোকামবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জায়েদ আহমদকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জায়েদ আহমদ ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের রেজান আলীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :