দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিবি টেলিভিশন পরিবারের  শোক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৪৭ /
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিবি টেলিভিশন পরিবারের  শোক

জিবি পরিবার:

আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিবি টেলিভিশন পরিবার গভীরভাবে শোকাহত। এক শোকবার্তায় জিবি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জিবি টেলিভিশন পরিবার এই শোকাবহ মুহূর্তে শোকাহত পরিবার এবং দেশবাসীর সঙ্গে গভীর সংহতি প্রকাশ করছে।