বিয়ানীবাজারে গ্রেপ্তার আওয়ামী লীগ সভাপতি


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ১৫:৪৫ /
বিয়ানীবাজারে গ্রেপ্তার আওয়ামী লীগ সভাপতি

বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তুতিউর রহমান (৬৫)।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কোনাগ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানাপুলিশ।

তিনি মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

বিয়ানীবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগে তদন্তে আসামী হিসাবে তার নাম পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।