

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ এহতেশামুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে ভাদেশ্বর ইউনিয়নের নালীউরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ এহতেশামুল ইসলাম একই এলাকার সৈয়দ এনামুল ইসলামের ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন,আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :