গোলাপগঞ্জে মাদক সম্রাট আয়লাফ পুলিশের খাঁচায় 


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ১৭:১০ /
গোলাপগঞ্জে মাদক সম্রাট আয়লাফ পুলিশের খাঁচায় 

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আয়লাপ আহমদ (৫০) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আয়লাপ আহমদ গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিকরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আয়লাপ আহমদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্বে ১৩টি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এস.আই আবু সাঈদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।