গোলাপগঞ্জে পুলিশের খাঁচায় যুবলীগ ক্যাডার অপু খাঁন বদই


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ২০:৩০ /
গোলাপগঞ্জে পুলিশের খাঁচায় যুবলীগ ক্যাডার অপু খাঁন বদই

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২’-এর আওতায় যুবলীগের ক্যাডার অপু খাঁন বদইকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত অপু খাঁন বদই (৩৫) গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকার মৃত পাখি মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় যুবলীগের একজন ক্যাডার হিসেবে পরিচিত এবং এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন।

পুলিশ আরও জানায়, অপু খাঁন বদইয়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট ৪টি হত্যা মামলা সহ মোট ১৪টি মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আবু সাঈদ জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।