মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জমিয়ত মনোনীত হাফিজ মাওলানা ফখরুল ইসলাম


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ১১:০৮ /
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জমিয়ত মনোনীত হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম এর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জমিয়ত নেতৃবৃন্দ।


সোমবার (২২ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে বিয়ানীবাজার থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জমিয়ত নেতৃবৃন্দ।

এসময় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।