গোলাপগঞ্জে পুলিশের খাঁচায় যুবলীগ কর্মী তারেক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ১৬:০৩ /
গোলাপগঞ্জে পুলিশের খাঁচায় যুবলীগ কর্মী তারেক

আব্দুল্লাহ আল মাসুদ:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায় যুবলীগের আরও এক কর্মীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বানিগাজী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন গোলাপগঞ্জ থানাধীন বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মহরম আলীর ছেলে তারেক আহমদ (২৯)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত তারেক আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদ জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।