গোলাপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের এক পরিবারের দুই ভাই আটক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ১৯:৩০ /
গোলাপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের এক পরিবারের দুই ভাই আটক

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযানে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এক পরিবারের দুই ভাইকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাত এলাকার ফারুক মিয়ার ছেলে রুমেছ আহমদ (৩৫) ও তার ছোট ভাই ইমতিয়াজ আহমদ (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, রুমেছ আহমদ স্থানীয় যুবলীগের নেতা এবং ইমতিয়াজ আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার  এস,আই আবু সাইদ জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।