এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র এজিএম অনুষ্ঠিত: সভাপতি আদনান, সেক্রেটারি শামিম


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১৩:২৭ /
এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র এজিএম অনুষ্ঠিত: সভাপতি আদনান, সেক্রেটারি শামিম

নিজস্ব প্রতিনিধি:

এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রবিবার (৩০ নভেম্বর) জেলা–০৪ সেক্রেটারি ও ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান হাবিবুন্নবী শাহেদ-এর বাস ভবনে অনুষ্ঠিত হয়। এজিএমে নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়, যা ২০২৬ সালের জন্য ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা সচিব, জেলা–০৪, এপেক্স বাংলাদেশ-এর এপে. হাবীবুন্নবী শাহেদ। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এপে. আখতার হোসেন খান, লাইফ গভর্নর, এপেক্স বাংলাদেশ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এপে. এড. জয়ন্ত চন্দ্র ধর (জেলা গভর্নর–০৪, এপেক্স বাংলাদেশ) এবং এপে. এড. মো: আব্দুল খালিক (আইপিডিজি–০৪, এপেক্স বাংলাদেশ)। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এপে. এড. মাসুম আহমেদ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক, এপেক্স বাংলাদেশ।

২০২৬ সালের জন্য গঠিত ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি হলো

সভাপতি: এপেঃ মোহাম্মদ হাফিজ শাহ আদনান,সেক্রেটারি: এপেঃ শামীম আহমেদ (সানী)

জ্যেষ্ঠ সহ-সভাপতি: এপে. সাফায়েত জামান নবীন,কনিষ্ঠ সহ-সভাপতি: এপে. বুলবুল আহমদ

সদ্য অতীত সভাপতি ও সম্প্রসারণ পরিচালক: এপে. এস. এ. শফি

সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর: এপে. শামীম আহমেদ (সানী)

কোষাধ্যক্ষ: এপে. মো: শরিফুল ইসলাম,সেবা পরিচালক: এপে. মঈনুল হুসেন চৌধুরী দুলন

সদস্যপদ ও উপস্থিতি বিষয়ক পরিচালক: এপে. আব্দুল কাদির,বক্তৃতা ও বিতর্ক পরিচালক: এপে. তওহিদুর রহমান শাহ

সৌহার্দ্য ও জনসংযোগ পরিচালক: এপে. আব্দুল হান্নান,সার্জেন্ট-এট-আর্মস: এপে. মো: রিপন মিয়া

নবগঠিত কমিটি আগামী এক বছর এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।