সিলেটে জেলা পর্যায়ের গীতা প্রতিযোগিতা সুষ্ঠু আয়োজনে আহবায়ক কমিটি গঠন


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ১৮:২৯ /
সিলেটে জেলা পর্যায়ের গীতা প্রতিযোগিতা সুষ্ঠু আয়োজনে আহবায়ক কমিটি গঠন

শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা সিলেট জেলা পর্যায়ে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখা একটি আহবায়ক কমিটি গঠন করেছে। কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদিকা মালা রানী দে’কে আহবায়ক এবং প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যামল পুরকায়স্থ চয়ন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জোতিষ পাল, রতন কান্তি দাস ও শিবানী দে।

সিলেটের থানা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা সফলভাবে আয়োজন ও বাস্তবায়নের জন্যই এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।