গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ০৮:০৮ /
গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আয়োজনে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অভিভাবক সদস্য জুবের আহমদ বলেন, “এই পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। আমরা সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

পরীক্ষা নিয়ন্ত্রক ফয়জুল ইসলাম বলেন, “প্রথমবারের মতো আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় ৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। এই আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মফিজুর রহমান স্বপন জানান, “সদর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় থেকে আশানুরূপ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং নির্দিষ্ট সময়ে সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।”

এদিকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই পরীক্ষা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও অনুপ্রেরণা জোগাবে।