

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্মানিত সহ-সভাপতি, প্রবীণ আলেমে দ্বীন, বর্ষীয়ান মুরব্বি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী রহ. এর ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৬ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
আজ শনিবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি শোকবার্তায় বলেন,মাওলানা কুদ্দুস কাসেমী রহ. ছিলেন একজন প্রজ্ঞাবান, দূরদর্শী ও খাঁটি আহলে হক আলেম। জমিয়তের আদর্শ বাস্তবায়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারালাম।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও অনুসারীদেরকে ধৈর্য ধারণের তাওফিক দেন।
আপনার মতামত লিখুন :