ইউপি সদস্য বেলাল আহমদের ইন্তেকালে গোলাপগঞ্জ বিএমএসএফ-এর গভীর শোক


admin প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ০৪:৩০ /
ইউপি সদস্য বেলাল আহমদের ইন্তেকালে গোলাপগঞ্জ বিএমএসএফ-এর গভীর শোক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখা।

এক শোকবার্তায় বিএমএসএফ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বেলাল আহমদ এলাকার একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় আরও বলা হয়, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নানা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যু স্থানীয় সমাজে এক অপূরণীয় ক্ষতি।

বিএমএসএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের শান্তি ও তার পরিবারের প্রতি আল্লাহর রহমত কামনা করেছেন।