সাংবাদিকতার বিকাশে এমন উদ্যোগ প্রয়োজন—গোলাপগঞ্জে হাফিজ ফখরুল ইসলাম


admin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ১২:৫১ /
সাংবাদিকতার বিকাশে এমন উদ্যোগ প্রয়োজন—গোলাপগঞ্জে হাফিজ ফখরুল ইসলাম

আব্দুল্লাহ আল মাসুদ:

গোলাপগঞ্জে অনুষ্ঠিত দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের ভূমিকা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ আসনের এমপি পদপ্রার্থী হাফিজ ফখরুল ইসলাম। তিনি বলেন, “আপনারা জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা চাইলে আপনাদের কলমের শক্তিতে সমাজের সবকিছু সামনে তুলে ধরতে পারেন। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের অবদান অপরিসীম।”

শনিবার গোলাপগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখা ও জিবি বার্তার যৌথ আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিদর্শনে এসে সাংবাদিকদের উৎসাহিত করেন এবং প্রশিক্ষণ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফখরুল ইসলাম।

তিনি আরও বলেন, “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ শাখা ও জিবি বার্তার এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ সমাজে দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই কর্মশালায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আজকের এই প্রশিক্ষণ থেকে যা শিখবেন, তা ভবিষ্যতে সমাজ পরিবর্তন, দুর্নীতি দমন, অসত্য উন্মোচন ও দেশের কল্যাণে কাজে লাগাবেন—এটাই আমার প্রত্যাশা। আপনারা সঠিক তথ্য তুলে ধরে দেশ ও সমাজকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিএমএসএফ নেতৃবৃন্দ, জিবি বার্তার প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এমন কর্মশালা নিয়মিত আয়োজিত হলে সাংবাদিকতার মান আরও উন্নত হবে এবং নতুন প্রজন্মের সাংবাদিকরা উপকৃত হবেন।

কর্মশালায় পেশাদারিত্ব, নৈতিকতা, তথ্য সংগ্রহ, সংবাদ নির্মাণ, গণমাধ্যমের আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান,