শিশুর চোখেই দেখি আগামীর বাংলাদেশ — লেচু কন্যা সৈয়দ আদিবা হোসেন


admin প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ১৯:২৯ /
শিশুর চোখেই দেখি আগামীর বাংলাদেশ — লেচু কন্যা সৈয়দ আদিবা হোসেন

আব্দুল্লাহ আল মাসুদ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) আদর্শে বিশ্বাসী নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া কন্যা সৈয়দ আদিবা হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও স্বপ্নের কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন,

“এই ছোট্ট শিশুগুলোই আমাদের আগামীর বাংলাদেশ। তাদের চোখেই আমি দেখি আগামীর বাংলাদেশের স্বপ্ন। মায়ের মমত্ববোধ, সঠিক আদর্শ, স্নেহ আর নৈতিক মূল্যবোধ দিয়েই একটি প্রজন্মকে গড়ে তোলা যায়।”

শিশুদের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরও বলেন,

“গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রতিটি শিশু আমাদের সম্পদ, আমাদের সন্তান। তাদের নিরাপদ ভবিষ্যৎ, সঠিক শিক্ষার পরিবেশ, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

সৈয়দ আদিবা হোসেন বিশ্বাস করেন, আজকের শিশুরাই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশকে নীতি, সততা ও দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেবে।

তিনি লেখেন,

“ আমার প্রিয় পিতার আদর্শের মতোই আমি চাই—এই প্রজন্ম ভালো মানুষ হোক, সমাজের উপকারী হোক, আর বাংলাদেশের সত্যিকারের সম্পদ হয়ে উঠুক।”

শেষে তিনি ভালোবাসা ও প্রতিশ্রুতির বার্তা দিয়ে বলেন,তাদের জন্য আমার ভালোবাসা, স্নেহ আর প্রতিশ্রুতি চিরদিনের—এই সন্তানদের জন্যই আমি কাজ করি, লড়াই করি, স্বপ্ন দেখি।

 উল্লেখ্য, সৈয়দ আদিবা হোসেন সম্প্রতি নিজের সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে ক্রমবর্ধমানভাবে সক্রিয় হয়ে উঠেছেন এবং জনমানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছেন।