বিএনপি আদর্শে অটল সৈয়দা আদিবা হোসেন: “জনগণের কর্মী হিসেবেই আছি”


admin প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ০৯:০৮ /
বিএনপি আদর্শে অটল সৈয়দা আদিবা হোসেন: “জনগণের কর্মী হিসেবেই আছি”

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে বিশ্বাসী জনগণের কর্মী হিসেবে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দা আদিবা হোসেন।

 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলের সহকর্মী ও এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন—

“আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী জনগণের কর্মী, জনগণের সেবা আমার অঙ্গীকার। দলের সহকর্মী ও আমার প্রিয় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই — আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

 

তিনি আরও বলেন, “আমি সবসময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের জন্য আমাদের যৌথ যাত্রা অব্যাহত থাকবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উঁচু রাখি। সবার আগে বাংলাদেশ।”

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁর এই বক্তব্য দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা যোগাবে এবং এলাকায় বিএনপি’র সাংগঠনিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।