

আব্দুল্লাহ আল মাসুদ:
দলের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী সাবিনা খানের ফেসবুক পোস্টে উঠে এসেছে দলের একতা ও সমর্থনের বার্তা
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন দলের মনোনয়ন প্রত্যাশী নারী প্রার্থী সাবিনা খান।
সোমবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক ওয়ালে সাবিনা খান লিখেছেন— অভিনন্দন এমরান আহমদ চৌধুরী! আমি মনোনয়ন না পেলেও আন্তরিকভাবে এমরান ভাইকে অভিনন্দন জানাই। এই পথচলায় অনেক কিছু শিখেছি, যারা আমাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আপনার সাফল্য আমাদের সকলের গর্ব হবে। আমরা একসাথে আমাদের সম্প্রদায় ও সংগঠনের উন্নতির জন্য কাজ চালিয়ে যাব।
পোস্টটি প্রকাশ হতেই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা মন্তব্য ও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।
এনিয়ে সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত এমরান আহমদ চৌধুরীকে ঘিরে দলের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :