

গোলাপগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ আর কখনো পিছিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদ।
তিনি বলেন, “বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে দেশ উন্নয়নের সঠিক পথে এগিয়ে যাবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই হবে দেশের অগ্রগতির চাবিকাঠি।”
নিজের পারিবারিক প্রেক্ষাপট তুলে ধরে তামিম ইয়াহয়া বলেন, “আমার প্রয়াত বাবা মাওলানা রশীদ আহমদের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু তা বাস্তবায়নের সুযোগ পাননি। আমি বাবার সেই অপূর্ণ স্বপ্ন পূরণে রাজনীতিতে এসেছি। বিএনপি থেকে মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণ করে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবো।”
রবিবার রাতে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ দলই টিলা গ্রামে কয়েস আহমদ’র বাড়িতে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন কয়েস আহমদ, পরিচালনা করেন মিনহাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন আবদুল মতিন, রিয়াজ উদ্দিন, বদরুল ইসলাম, আবদুল মুমিন, বাবুল মিয়া, সাহেদ আহমদ ও ইকবাল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাহাদ হুসাইন।
আপনার মতামত লিখুন :