

নিজস্ব প্রতিনিধি:
ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রেশাদ আহমদের বাসভবনে শাখা সদস্য সচিব শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ সভাপতি কামরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদ।
এসময় প্রধান বক্তা বলেন, ছাত্র জমিয়ত হচ্ছে একটি সম্পুর্ণ ইসলামি মূল্যবোধ লালনকারী সংগঠন। এই সংগঠনের মুল সংগঠন জমিয়তের সাথে অন্তরঙ্গভাবে জড়িত ছিলেন এই জনপদের মানুষের প্রাণ পুরুষ খলীফায়ে মাদানী, ফেদায়ে জমিয়ত হযরত শায়খে বাঘা রহ.।
আরো বলেন, ছাত্র জমিয়তের ১ম কাজ হচ্ছে ব্যাক্তিগঠন। এজন্য সবাই নিজের পড়ালেখার প্রতি মনোযোগী হবেন। পাশাপাশি দেশ, জাতি ও আশপাশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সহ নানা সামাজিক কাজে আত্ননিয়োগ করবেন। এবং আলেম উলামাদের সোহবতে থেকে সঠিক ইসলামি জীবন বিধান জেনে নিজেদের জীবন পরিচালনা করবেন।
এসময় আরো বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক হাফিজ আলাউদ্দিন, কলেজ বিষয়ক সম্পাদক রেশাদ আহমদ প্রমুখ।
সর্বশেষ ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদ ২০২৫/২৬ এর নির্বাচিত প্যানেল ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :