১ কোটি ৬১ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ


admin প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১২:৩১ /
১ কোটি ৬১ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

অনলাইন ডেস্ক:

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর বিভিন্ন বিওপিতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের স্থানগুলো ছিল: প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল বিছনাকান্দি, কালাইরাগ এবং বাংলাজাবার।

 

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পন্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে শাড়ী, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদ, শিং মাছ এবং চোরাচালানী পন্য পরিবহনের জন্য ব্যবহৃত পিকআপ। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৬১ লক্ষ ৫ হাজার ৮০০ টাকা।

 

এছাড়াও, অবৈধ চোরাচালানী মালামাল পরিবহনের অভিযোগে একজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে চালু রয়েছে। অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে এবং এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।